জামায়াতে ইসলামী বাংলাদেশের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন। আজ শুক্রবার কদমতলী থানা এলাকায় জনসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ জয়নুল আবেদীন বলেন, ২০২৪ সালের বিপ্লবের পরে এদেশের মানুষ প্রত্যাশা করছে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা সমাজের। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটা সমাজ গঠনে প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ ও যোগ্য লোক তৈরি করেছে।
জামায়াতের এই সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, জামায়াতের হাতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। আগামীতে ফেব্রুয়ারিতে যে ভোট হবে আপনাদের মতামত ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, রাসূল (স.) এর আদর্শের পক্ষে যাবে বলে আমি আশা করছি।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ জনসংযোগে অংশ নেন।