আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে আগস্টের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮৭ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

গত বছরের একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯৭১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৪ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ২ হাজার ৮৮৫ মিলিয়ন মার্কিন ডলার।

বিষয়:

অর্থনীতি
এলাকার খবর

সম্পর্কিত